1 Answers
বেলাল সাহেবের আচরণে তৃতীয় খলিফা হযরত উসমান (রা.)-এর আদর্শ ফুটে উঠেছে।
হযরত উসমান (রা.) আরবদের শ্রেষ্ঠ ধনীদের একজন ছিলেন। ৩৪ বছর বয়সে ইসলাম গ্রহণের পর তাঁর সম্পদ অকাতরে মানবসেবা ও ইসলামের জন্য ব্যয় করেছেন। তিনি মদিনাবাসীর পানির অভাব দূর করার জন্য ১৮০০০ দিনার (স্বর্ণমুদ্রা) দিয়ে রুমা কূপ কিনে তা ওয়াক্ত করে দেন। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিলে প্রচুর খাবার বিতরণ করেন। ব্যক্তিগত খরচে মসজিদে নবির সম্প্রসারণ করেন। অনুরূপভাবে চট্টগ্রাম অঞ্চলের জনপ্রতিনিধি জনাব বেলাল আহমদ অত্যন্ত উদার ও দয়ালু মানুষ। সম্প্রতি তার এলাকায় রোহিঙ্গা শরণার্থীরা আসলে তিনি তাদের পানির অভাব দূর করার জন্য নিজস্ব তহবিল থেকে অনেক নলকূপ স্থাপন করেন। তাদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন। তাছাড়া মসজিদও নির্মাণ করে দেন।
তাই বলা যায়, বেলাল সাহেবের আচরণে হযরত উসমান (রা.)- এর আদর্শ ফুটে উঠেছে।