1 Answers
উদ্দীপকে প্রথমত মহানবি (স.)-এর জীবনাদর্শের মানবাধিকার তথা মানবকল্যাণের দিকটি ফুটে উঠেছে। কারণ মহানবি (স.)- তাঁর বিদায় হজের ভাষণে সব শ্রেণির মানুষের জান, মাল, ইজ্জত, আবুর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছিলেন। তিনি মানুষ হত্যা, ব্যভিচার নিষিদ্ধ ঘোষণা করে মানবতার চরম উৎকর্ষতা সাধন করেছিলেন। তিনি সুদপ্রথা রহিত করার ঘোষণা দিয়ে শোষণহীন সমাজ গড়ার পথপ্রদর্শন করেছিলেন। শ্রমিক ও দাসদাসীর অধিকার প্রতিষ্ঠা করে তাদের নতুন জীবন দিয়েছিলেন। তাই বলা যায়, মহানবি (স.)-এর বিদায় হজের ভাষণের মূলকথাই ছিল মানব কল্যাণ বা মানবাধিকার প্রতিষ্ঠা।
4 views
Answered