1 Answers

উদ্দীপকে পাঠ্যপুস্তকের নারী-পুরুষের সুস্থ সম্পর্কের দিকটি ফুটে উঠেছে। এর ব্যাখ্যা হলো-

 সম্পর্ক হলো ভাবের আদান-প্রদান, একজন মানুষ তার মনের ভাব বা ইচ্ছা অন্য একজন মানুষের কাছে প্রকাশ করবে এটাই স্বাভাবিক। সুস্থ সম্পর্ক আমাদের সুন্দরভাবে ভাবের আদান-প্রদান করতে সহায়তা করে। ভালো বা সুস্থ সম্পর্ক একে অন্যের আরও কাছাকাছি যেতে সাহায্য করে।

নারী ও পুরুষ একই ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর নারী ও পুরুষকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন যা আমরা। পূর্বেই জেনেছি। মানুষ হিসেবে নারী ও পুরুষ এক হলেও শারীরিক ও মানসিক দিক দিয়ে কিছু ভিন্নতা রয়েছে। একে অন্যের চাওয়া পাওয়া, ইচ্ছা-অনিচ্ছা, দৃষ্টিভঙ্গি ইত্যাদির মধ্যে সেই ভিন্নতা বেশি করে লক্ষ করা যায়। নারী-পুরুষের সুস্থ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যেহেতু এ বিষয়গুলো বেশি প্রভাব বিস্তার করে, তাই সবসময় সচেতন থাকতে হয়। আমাদের ভালোভাবে বুঝতে হবে যে, আমরা। প্রত্যেকে একই ঈশ্বরের কাছ থেকে এসেছি।

নারী-পুরুষের মধ্যে সুস্থ সম্পর্ক বলতে বোঝায় একে অন্যকে সম্মান করা বা মর্যাদা দেওয়া, বুঝতে পারা, একে অন্যের প্রয়োজনে ভাইবোনসুলভ মনোভাব নিয়ে পাশে দাঁড়ানো, বন্ধুসুলভ মেেনাভাবপোষণ করা, দৈহিক লালসাকে নিজের আয়ত্তে রেখে মানবীয় দিকের প্রতি প্রাধান্য দেওয়া, একে অন্যের প্রতি দরদবোধ বা সহানুভূতি দেখানো। এসবের মধ্য দিয়ে একে অন্যের কাছাকাছি আসা ও ভাবের আদান প্রদান করা। 

মূলকথা: নারী-পুরুষ সমমর্যাদার অধিকারী।

4 views

Related Questions