1 Answers

দৃশ্যকল্প-১ এ পরিবারের মনস্তাত্ত্বিক কাজটি ফুটে উঠেছে
পরিবার মায়া-মমতা, স্নেহ-ভালোবাসা দিয়ে পরিবারের সদস্যদের মানসিক চাহিদা পূরণ করে। নিজের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগাভাগি করে প্রশান্তি লাভ করা যায়। যেমন- কোনো বিষয়ে মন খারাপ হলে মা-বাবা, ভাই-বোনদের সাথে আলাপ- আলোচনা করে তার সমাধান করা যায়। এ ধরনের আলোচনা মানসিক ক্লান্তি মুছে দিতে সাহায্য করে।

দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, ৯ম শ্রেণির ছাত্র রবি বিজ্ঞান ও গণিতে দুর্বল। এ কারণে তার বন্ধুরা প্রায়ই তাকে বিদ্রূপ করে। ফলে রবির মন খারাপ হয় এবং সে পড়ালেখা ছেড়ে দিতে চায়। এ কথা শুনে তার মা তাকে আদর করে মনোবল না হারিয়ে বুঝে বুঝে পড়াশোনা করে উন্নতি করতে উৎসাহ দেন। রবিকে মায়ের উৎসাহ দেওয়া পরিবারের মনস্তাত্ত্বিক কাজ। এ কাজ শিশুদের মানসিক ক্লান্তি মুছে দিয়ে নতুন উদ্যমে কাজ করতে উৎসাহ যোগায়।

6 views

Related Questions