1 Answers
উদ্দীপকের আলকাস সাহেবের স্ত্রী পরিবারের শিক্ষামূলক কাজটি সম্পাদন করেছেন।
পরিবারকে সমাজজীবনের শাশ্বত বিদ্যালয় বলা হয়। পরিবারেই একটি শিশু বর্ণমালার সাথে পরিচিত হয়। মা-বাবা, ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যের পারস্পরিক সহায়তায় সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণের শিক্ষা লাভের প্রথম সুযোগ পরিবারেই ঘটে। এগুলো পরিবারের শিক্ষামূলক কাজ। আর সন্তানের জীবনে পরিবারের শিক্ষামূলক কাজের গুরুত্ব অপরিসীম।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব আলকাস সাহেবের স্ত্রী তার ছেলেকে প্রতিদিন স্কুলে পৌঁছে দেন এবং ছুটির পর সাথে করে বাসায় নিয়ে আসেন। এখানে পরিবারের শিক্ষামূলক কাজ প্রতিফলিত হয়েছে। কেননা সন্তানকে লেখাপড়া শেখানো পরিবারের শিক্ষামূলক কাজ। এছাড়া শিশু সততা, শিষ্টাচার, উদারতা, নিয়মানুবর্তিতা ইত্যাদি মানবিক গুণ পরিবার থেকেই শেখে। শিশুর মধ্যে এসব বোধ জাগানো পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, আলকাস সাহেবের স্ত্রীর কাজটি পরিবারের শিক্ষামূলক কাজের অন্তর্ভুক্ত।