1 Answers
জনাব হাসান সাহেব ও তার স্ত্রী পরিবারের জৈবিক, শিক্ষামূলক ও বিনোদনমূলক কাজ সম্পাদন করেছেন।
সন্তান জন্মদান ও লালন-পালন করা পরিবারের অন্যতম কাজ। পরিবারের এ ধরনের কাজকে জৈবিক কাজ বলা হয়। উদ্দীপকে উল্লেখিত জনাব হাসান সাহেব ও তার স্ত্রী সন্তানদের আন্তরিকতার সাথে দেখাশোনা করেন। অর্থাৎ তারা তাদের সন্তানদের যথাযথভাবে লালন-পালন করছেন যা পরিবারের জৈবিক কাজের অনুরূপ। এছাড়া সন্তানদের লেখাপড়ার বিষয়েও তারা অত্যন্ত যত্নশীল যা পরিবারের শিক্ষামূলক কাজকে নির্দেশ করে। কেননা বিদ্যালয়ে যাওয়ার আগেই পরিবার আমাদের বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেয়। এমনকি বিদ্যালয়ে যে শিক্ষা দেওয়া হয় তাও পরিবারের মাধ্যমে পূর্ণতা পায়। তাই বলা যায়, জনাব হাসান সাহেব ও তার স্ত্রী সন্তানদের লেখাপড়ায় সহযোগিতা করে পরিবারের শিক্ষামূলক কাজটি সম্পাদন করেছেন।
পরিবারের যেসব কাজের মাধ্যমে আমরা আনন্দ পাই বা বিনোদন লাভ করি সেগুলোকেই পরিবারের বিনোদনমূলক কাজ বলা হয়। পরিবারের সদস্যদের সাথে গল্প-গুজব, হাসি-ঠাট্টা, গান-বাজনা ও টিভি দেখা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া ইত্যাদির মাধ্যমে আমরা বিনোদন লাভ করি। আর এগুলোই পরিবারের বিনোদনমূলক কাজ। উদ্দীপকে উল্লেখিত জনাব হাসান সাহেব ও তার স্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যান। পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া পরিবারের বিনোদনমূলক কাজের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব হাসান সাহেব ও তার স্ত্রী পরিবারের জৈবিক ও শিক্ষামূলক কাজের পাশাপাশি বিনোদনমূলক কাজও সম্পাদন করেছেন।