1 Answers

জনাব আবুল হাসান সাহেব বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের গুরুত্বের কথা তুলে ধরেছেন।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। কৃষিজ, বনজ, মৎস্য, খনিজ, সৌর, পানি এদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক এসব সম্পদই অর্থনৈতিক উন্নয়নের পথ ত্বরান্বিত করবে। বাংলাদেশের মাটি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। অত্যন্ত উর্বর এ মাটিতে ফসল ফলাতে বেশি পুঁজির প্রয়োজন পড়ে না।আমাদের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদ হিসেবে পানির গুরুত্বও বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের নদনদী, খাল, বিল, হাওরবাঁওড়, পুকুর ইত্যাদির পানির ওপর কৃষি ও শিল্প অর্থনীতি সম্পূর্ণরূপে নির্ভরশীল। দেশে যেসব শিল্প বাংলাদেশে গড়ে উঠেছে বা উঠছে তার পেছনে রয়েছে দেশীয় প্রাকৃতিক সম্পদের ব্যবহার। এর ফলে মানুষজন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে দেশীয় চাহিদার পণ্য উৎপাদিত হচ্ছে, বিদেশে রপ্তানিজাত দ্রব্যসামগ্রীও এসব সম্পদকে ব্যবহার করেই তৈরি করা সম্ভব হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গৃহীত হচ্ছে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার সেসব উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্য করছে।

উদ্দীপকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আবুল হাসান সাহেবের কথায় এই বিষয়টিই ফুটে উঠেছে।

পরিশেষে বলতে পারি, একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম।

4 views

Related Questions