1 Answers

বৈজ্ঞানিক কর্মকর্তা পানি সম্পদ ব্যবস্থাপনার ধারণা সম্পর্কে কথা বলেছেন। পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানির ব্যবস্থাপনা বলা হয়। সাধারণত কঠিন, তরল ও বাষ্পাকারে পানি থাকে। শীত ও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্তি নিশ্চিত করতে নদনদী, খাল, পুকুর, হাওর ও বিলে পরিকল্পিতভাবে পানি ধরে রাখার ব্যবস্থা করার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনা করা যায়। আধুনিককালে পানি সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করার জন্য এর ব্যবস্থাপনার ওপর নির্ভর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। নতুবা এ সম্পদের দুষ্প্রাপ্যতা, অপব্যবহার রাসায়নিকীকরণসহ নানা কারণে পরিবেশ বিপর্যয় এবং জীব জগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। উদ্দীপকের বৈজ্ঞানিক কর্মকর্তাও তার প্রবন্ধে এমনটাই উল্লেখ করেছেন। তিনি শীত ও শুষ্ক মৌসুমের জন্য পানি সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন যেন কৃষিকাজে কোন বাধার সৃষ্টি না হয়। এবং নদনদী, পুকুর, খালবিলকে রাসায়নিককীকরণ থেকে দূরে রাখারও পরামর্শ দিয়েছেন।

অতএব, উদ্দীপকের বর্ণনার সাথে পাঠ্যপুস্তকের পানি সম্পদ ব্যবস্থাপনার ধারণার মিল লক্ষ করা যায়।

5 views

Related Questions