1 Answers

দানেশ যে নদীতে নৌকা চালায় পাঠ্যপুস্তকের এমন একটি নদীর সাথে পদ্মা নদীর মিল রয়েছে। কারণ এ নদীর দুটো নাম রয়েছে এবং এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের এক হিমবাহে।

পদ্মা নদীরও দুই নাম। ভারত ও ভারতের উত্তরবঙ্গে এর নাম গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা বাংলাদেশের রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে। গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধানধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুরে মেঘনার সঙ্গে পদ্মা নাম ধারণ করে মিলিত হয়েছে। বরিশাল ও নোয়াখালি হয়ে এ নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী গঙ্গা-পদ্মাবিধৌত অঞ্চলের আয়তন ৩৪,১৮৮ বর্গ কি.মি পশ্চিম থেকে পূর্বে গঙ্গায় অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতী, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ ইত্যাদি।

উদ্দীপকের দানেশ যে নদীতে নৌকা চালায় যার দুটো নাম এবং এর উৎপত্তিস্থল হিমালয়ের এক হিমবাহে। এ নদীটি ভারতের কয়েকটি  রাজ্য অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে।

পরিশেষে বলতে পারি, দানেশ বাংলাদেশের প্রধান নদী পদ্মা নদীতেই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে।

4 views

Related Questions