1 Answers
উদ্দীপকটি পাঠ্যপুস্তকের মুজিবনগর সরকারের ইঙ্গিত বহন করে।
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করার লক্ষ্যে মুজিবনগর সরকার গঠন করা হয়। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। উদ্দীপকে উল্লিখিত নিয়াজের বিদ্যালয়ের প্রদর্শিত প্রামাণ্যচিত্রে এ তথ্যগুলো সন্নিবেশিত হয়েছে। এছাড়া এ সরকারের অন্য তিনজন মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী এম. মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এ. এইচ. এম. কামারুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমদ। মুজিবনগর সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য একটি ৬ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। মুজিবনগর সরকারের দেশের শাসনব্যবস্থা পরিচালনার জন্য ১২টি মন্ত্রণালয়ও এর অধীনে ছিল। অর্থাৎ উদ্দীপকে মুজিবনগর সরকারের ইঙ্গিত বহন করে, যা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।