1 Answers

জনাব কবির জাতীয় সম্পদের সঠিক ব্যবহারের জন্য শহরের লোকদের পরামর্শ দিয়েছেন। 

রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের 'সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। তাছাড়া জাতির কোনো গুণবাচক বৈশিষ্ট্য যেমন: কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। জাতীয় সম্পদের উৎস প্রধানত দুটি। প্রথমটি প্রকৃতি প্রদত্ত। কোনো দেশের ভৌগোলিক সীমানার ভেতরের ভূমি, ভূমির উপরিস্থিত এবং অভ্যন্তরস্থ যা কিছু সবই প্রকৃতির দান। প্রাকৃতিক বনাঞ্চল ও বনের গাছপালা-ফলমূল-প্রাণী ও পাখিকূল, নদ-নদী ও প্রাকৃতিক জলাশয় এবং এগুলোর মৎস্যসম্পদ, অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ, ভূমির অভ্যন্তরস্থ পানি ও সকল রকম খনিজ সম্পদ এসবই প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদ। জাতীয় সম্পদের দ্বিতীয় উৎসটি মানবসৃষ্ট। কোনো দেশের অভিবাসীরা তাদের শ্রম ও মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার, সংগ্রহ ও উত্তোলন করে, সেগুলোর রূপান্তর বা স্থানান্তর করে নতুন সম্পদ সৃষ্টি করে। এসব জাতীয় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ ও জাতির ব্যাপক উন্নতি সাধিত হয়।

উদ্দীপকের জনাব কবিরও জাতীয় সম্পদের সঠিক ব্যবহারের জন্য তার শহরের লোকদের পরামর্শ দেন।

4 views

Related Questions