1 Answers
লিমন সিঙ্গাপুরের সকল রাষ্ট্রীয় উপাদানের কথা উল্লেখ করেছেন।
লিমন সিঙ্গাপুরের সকল সীমানা ঘুরে দেখেছে। এতে একটি রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডের চিত্র ফুটে উঠেছে। আবার জনসংখ্যার পরিসংখ্যানের উল্লেখ আছে যা জনসমষ্টির পরিচয় বহন করে। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। প্রত্যেক রাষ্ট্রই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। প্রত্যেক সমাজব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকরী করার জন্য একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে। আর এ ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব এ চারটি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত হয়। এর যেকোনো একটি উপাদান না হলে রাষ্ট্র গঠিত হতে পারে না। লিমনের বর্ণনায় এ চারটি উপাদানেরই উল্লেখ রয়েছে। অর্থাৎ, লিমন রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব এ চারটি উপাদানের কথাই বলেছেন।