1 Answers

উদ্দীপকের আইনজীবী এমন এক ধরনের কমিশনের পরামর্শ দিয়েছেন যা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে এবং এক কথায় একে নির্বাচন কমিশন বলা যায়।

নির্বাচন কমিশনে একজন প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। এ বৈশিষ্ট্যগুলোর সাথে আমরা পাঠ্যপুস্তকের নির্বাচন কমিশনের গঠনের মিল দেখতে পাই। বাংলাদেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন স্বতন্ত্র, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন পরিচালনা করে। এখানে প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন নির্বাচন কমিশনার নিয়ে কমিশন গঠিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগদান করেন। প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতি হিসেবে কাজ করেন। কমিশনের মেয়াদ পাঁচ বছর। কমিশনাররা রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ করতে পারেন। অসদাচরণ ও অসামর্থ্যের কারণে কমিশনাররা দায়িত্ব থেকে অপসারিত হতে পারেন।

উদ্দীপকের সালে নির্বাচন কমিশনের সাদৃশ্য রয়েছে, পাঠ্যপুস্তক অনুযায়ী যা স্পষ্ট।

5 views

Related Questions