1 Answers
অর্থ ব্যবস্থাপনার অভাবে শায়লাকে টাকা ধার করতে হয়। অর্থ বস্তুবাচক সম্পদগুলোর মধ্যে অন্যতম। মানব জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। যেকোনো চাহিদা পূরণ করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় অর্থের।
সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে অসীম চাহিদাগুলো সীমিত পরিমাণ অর্থ দ্বারা পূরণ করা সম্ভব। অর্থকে সুপরিকল্পিতভাবে ব্যয় করতে যে কৌশল অবলম্বন করা হয় তাকে বাজেট বলে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্ব পরিকল্পনা হচ্ছে বাজেট বাজেট করে অর্থ ব্যয় করলে অপচয় হয় না আবার সব চাহিদাও পূরণ হয়। স্বামী ও দুই সন্তানসহ শায়লার পরিবার। প্রতি মাসে তিনি নিজের ও সন্তানদের জন্য নতুন নতুন পোশাক কেনেন। তিনি পরিকল্পনা করে অর্থ ব্যয় করেন না। ফলে তার ছেলে হঠাৎ গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য বান্ধবীর কাছ থেকে টাকা ধার করেন। শায়লা যদি বাজেট করে চলেন তাহলে তিনি প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারবেন। প্রতি মাসে কোন কোন খাতে কত টাকা ব্যয় করবেন তা জানতে পারবেন। এছাড়া তিনি সঞ্চয়ও করতে পারবেন। ফলে কখনো কোনো জরুরি কাজে অর্থের প্রয়োজন হলে তিনি সঞ্চিত অর্থ কাজে লাগাতে পারবেন। তাকে কারও কাছে টাকা ধার করতে হবে না।