1 Answers

অর্থ ব্যয়ের কৌশলের অভাবেই লীনাকে মেয়ের জন্য টাকা ধার করতে হয়- বক্তব্যটি যৌক্তিক বলে আমি মনে করি। 

বাজেট হলো অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে, কোন কোন সময়ে কী পরিমাণে ব্যয় করা হবে তার লিখিত বিবরণ থাকে। বাজেট তৈরির সময় কোন কোন খাতে অর্থ ব্যয় করতে হবে সেগুলো স্থির করে নিতে হয়। গুরুত্ব অনুযায়ী খাতগুলো সাজাতে হয়।

শাকিলার মা লীনা কখনোই চিন্তা করে টাকা খরচ করে না। মার্কেটে গেলেই প্রয়োজন ছাড়াই জিনিস কিনে ফেলে। মাসের শেষে তার হাতে কোনো টাকাই থাকে না। শাকিলার ফর্ম ফিলাপের সময় তাকে টাকা ধার করতে হয়। প্রতিমাসে বাজেট না করার কারণে লিনাকে এরূপ সমস্যায় পড়তে হয়। কারণ বাজেটে পরিবারের প্রয়োজন অনুযায়ী খাতগুলো সাজানো হয়। কোন খাতে কতোটুকু অর্থ বরাদ্দ দেয়া হবে তার পরিমাণও বাজেটে উল্লেখ থাকে। এর ফলে অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় করার সুযোগ থাকে না। এছাড়াও বাজেটে জরুরি অবস্থা মোকাবিলার জন্য বাড়তি কিছু অর্থ সব সময় হাতে রাখা হয়। এর ফলে পরিবারের জরুরি অবস্থায় সদস্যদের বিপদের সম্মুখীন হতে হয় না। অন্যের কাছ থেকে ধার করতে হয় না। কিন্তু লীনার ক্ষেত্রে এরকম দেখা যায় না। সে যদি বাজেট করে চলত তাহলে মাসের শেষে তার হাতে টাকা থাকত। শাকিলার ফর্ম ফিলাপের জন্য তাকে টাকা ধার করতে হতো না। তাই বলা যায়, অর্থ ব্যয়ের কৌশলের অভাবেই লীনাকে টাকা ধার করতে হয়।

4 views

Related Questions