1 Answers

বুকের দুধ পান করানো ছাড়া শিশুর সাথে বন্ধন গড়ে তোলার আরও কয়েকটি পদক্ষেপ রয়েছে। যথা: ১. শিশুর কান্নায় দ্রুত সাড়া দেওয়া ২. শিশুকে কাছে নিয়ে ঘুমানো এবং ৩. শিশুকে পর্যাপ্ত সময় দেওয়া। 

শিশুর কান্নায় দ্রুত সাড়া দিতে হবে। শিশুর অসুবিধা যদি সময়মতো দূর না করা হয় তাহলে তার মধ্যে অবিশ্বাস ও অনাস্থার অনুভূতি জন্মাবে। জীবনের প্রথম কয়েকটি বছর শিশুকে কাছে নিয়ে ঘুমানো জরুরি। কারণ রাতে শিশুর পাশে মা-বাবার উপস্থিতি তার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করে।

রুমিনার পাশাপাশি তার স্বামীও যদি শিশুকে পর্যাপ্ত সময় দেন তাহলে বাবার সাথে তার মেয়ের হৃদ্যতা তৈরি হবে। শিশুর সাথে খেলা করা, গান ও ছড়া শোনানো এবং গল্প করলে শিশুর সামাজিক ও মানসিক বিকাশ ভালো হয়। জীবনের প্রথম বছরগুলোতে শিশুকে বেশি কাছে রাখা, আদর, স্নেহ ইত্যাদি বিষয়গুলো শিশুর সাথে মা-বাবার বন্ধনকে মজবুত করে। 

রুমিনা তার মেয়েকে দুধ পান করানো ছাড়াও উপরিউক্ত প্রক্রিয়ায় তার সাথে বন্ধন গড়ে তুলতে পারেন।

5 views

Related Questions