1 Answers

ফখরুল সাহেবের গৃহসজ্জায় আসবাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো নিচে বিশ্লেষণ করো হলো-

i. প্রয়োজনীয়তা: আসবাব ক্রয়ের ক্ষেত্রে প্রথমেই দেখতে হবে, আসলে আসবাবটির প্রয়োজনীয়তা আছে কি না।

ii. পরিবারের আয়: পরিবারের আয়ের সাথে সামঞ্জস্য রেখে আসবাব নির্বাচন করতে হবে। এর ফলে তা সমাজেও বেশি গ্রহণযোগ্যতা পায়। 

iii. আসবাবের মূল্য: আসবাবের মূল্য নির্ভর করে উপকরণের ওপর। অর্থাৎ আসবাবপত্র কী উপকরণ দ্বারা তৈরি।

iv. উপযোগিতা: আসবাবের উপযোগিতা হচ্ছে তার চাহিদা মেটানোর ক্ষমতা। বয়স, ব্যক্তি, সময়, চাহিদা, পরিবেশ, প্রয়োজন ও আরাম অনুযায়ী চাহিদা মেটানোই হচ্ছে আসবাবের উপযোগিতা। 

v. রুচি, পছন্দ ও নকশা: আসবাব নির্বাচনে পরিবারের সদস্যদের রুচি ও পছন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসবাবের নকশা রুচিসম্মত হতে হবে। এক্ষেত্রে যুগোপযোগী, আরামদায়ক ও শিল্পসম্মত নকশাই বেশি গ্রহণযোগ্য।

vi. স্থায়িত্ব, নমনীয়তা ও যত্ন: আসবাবের স্থায়িত্ব নির্ভর করে উপকরণ ও নির্মাণের ওপর। নমনীয়তা হলো একটি আসবাবের বহুবিধ ব্যবহার। আবার আসবাব নির্বাচনের ক্ষেত্রে যত্ন ও রক্ষণাবেক্ষণের কথা চিন্তা করতে হবে। 

vii. কক্ষের আয়তন ও আকার: কক্ষের আয়তন ও আকারের সাথে সামঞ্জস্য রেখে আসবাবপত্র নির্বাচন করলে রুচির পরিচয় পাওয়া যায়, সৌন্দর্য বৃদ্ধি পায়। 

ফখরুল সাহেব চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় বদলি হন। তাই হালকা ও যুগোপযোগী আসবাব ক্রয় করেন। এতে একদিকে যেমন তার গৃহের সৌন্দর্য বজায় থাকে অন্যদিকে বহন করাও সহজ হয়।

4 views

Related Questions