'A' বিভাগটি উপরিউক্ত কার্যাবলি ছাড়াও আরও অনেক কাজ সম্পাদন করে থাকে- বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে ছকে প্রদত্ত 'A' বিভাগটি অর্থাৎ বিচার বিভাগ ভাত- কাপড়ের অধিকারের মতো মৌলিক অধিকার সংরক্ষণ ও বিরোধ ঘীমাংসা ছাড়াও আরও বহুবিধ কার্য সম্পাদন করে থাকে।
সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বিচার বিভাগ বলে। আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার ওপর নির্ভরশীল। রাষ্ট্রের সকল আদালত ও বিচারক নিয়ে বিচার বিভাগ গঠিত। জনগণের মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকে। এ অধিকার সংরক্ষণের দায়িত্ব বহুলাংশে আদালতের ওপরই ন্যস্ত হয়। বিচার বিভাগের প্রধান কাজ প্রচলিত আইন অনুযায়ী অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীর বিচার করার মাধ্যম ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। দেওয়ানি, ফৌজদারি প্রভৃতি মামলায় সত্য ঘটনা অনুসন্ধানের মাধ্যমে বিচার বিভাগ অপরাধীকে শাস্তি প্রদান করে। বিচার বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আইনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করা এবং সেই ব্যাখ্যা অনুযায়ী আইন প্রয়োগ করা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিচার করতে গিয়ে উপযুক্ত আইন খুঁজে পাওয়া না গেলে বিচারকগণ ঐকমত্যের ভিত্তিতে বিচারের রায় প্রদান করেন; যা আইন হিসেবে বিবেচিত। এছাড়াও বিচার বিভাগ সংবিধানের অভিভাবক হিসেবে এর চূড়ান্ত ব্যাখ্যা দিয়ে সংবিধান রক্ষা করা, শাসন বিভাগকে পরামর্শ প্রদান, বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দান, অভিভাবকত্ব নিরূপণ, নাবালকের সম্পত্তির তত্ত্বাবধানসহ বিবিধ কার্যাবলি সম্পাদন করে থাকে।
উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি সঠিক।