1 Answers

আমি মনে করি, ফারজানার মনের আশা যদি সত্যি হয় অর্থাৎ তিনি যদি প্রধানমন্ত্রী হন তবে তার ক্ষমতা ও কার্যাবলি হবে অনেক ব্যাপক। 

প্রধানমন্ত্রী পুরো শাসনব্যবস্থায় কার্যকর নেতৃত্ব প্রদান করেন। সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী গ্রহণ করেন। সকল নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সংসদের আইন প্রণয়ন বিষয়ক কার্যাবলি পরিচালিত হয়। প্রধানমন্ত্রী সংসদের সাফল্যজনক পরিচালনায় কার্যকর ভূমিকা পালন করেন। সংসদে সকল সদস্যদের অধিকার সংরক্ষণে প্রধানমন্ত্রীর "দায়িত্ব অনেক। প্রধানমন্ত্রী আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। প্রধানমন্ত্রীর পরামর্শ ও নির্দেশক্রমে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন ও সংসদে বিল উত্থাপন করেন। সকল মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় সাধনে প্রধানমন্ত্রীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জাতির মুখপাত্র হিসেবে কাজ করেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন এবং দেশের প্রতিনিধিত্ব করেন। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরকারি দলের নেতা। সংসদ ও সংসদের বাইরে দলের নীতিনির্ধারণ ও কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখেন। প্রধানমন্ত্রী দেশের শাসন পরিচালনা, আইন প্রণয়ন, অর্থব্যবস্থার তদারকি ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাসহ সর্বক্ষেত্রে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেন। তিনিই সংসদ নেতা এবং শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দু।

সুতরাং নিঃসন্দেহে বলা যায়, ফারজানার মনের আশা যদি সত্যি হয় তবে তার ক্ষমতা ও কার্যাবলি হবে ব‍্যাপক।

5 views

Related Questions