1 Answers

গৃহ পরিচালনায় মিরার শাশুড়ির কার্যক্রম প্রশংসনীয়। 

পরিবারে বিভিন্ন রকম কাজ থাকে। পরিবারের নির্ধারিত কাজগুলো কে করবে, কীভাবে, কখন এবং কেন করা হবে এসব বিষয়ের প্রতি সচেতন হয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্য।

পারিবারিক কাজগুলো সদস্যদের মধ্যে বণ্টন করে দেয়া গৃহ ব্যবস্থাপকের অন্যতম দায়িত্বের অন্তর্ভুক্ত। পরিবারের কিছু কিছু কাজ গৃহের মধ্যে সম্পাদিত হয়। যেমন- রান্না ও পরিবেশন করা, কাপড় ধোয়া, ছেলেমেয়েদের লেখাপড়ায় সাহায্য করা ইত্যাদি। কিছু কিছু কাজ বাড়ির বাইরে করতে হয়। যেমন- বাজার করা, বাগান করা, আত্মীয়স্বজনের খোঁজ-খবর নেয়া ইত্যাদি। গৃহ ব্যবস্থাপক পরিবারের সদস্যদের শক্তি, সামর্থ্য, বয়স, কর্মস্পৃহা ইত্যাদির ভিত্তিতে কাজগুলোকে বণ্টন করবেন। কাজ শেষ না হওয়া পর্যন্ত কাজগুলোর তদারকি করা ও সদস্যদের প্রতি সহযোগিতার মনোভাব পোষণ করাও গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব।

মিরার শাশুড়ি সুদক্ষতার সাথে তার ৯ম শ্রেণিতে পড়ুয়া নাতনিকে ঘর গোছানোর এবং ৭ম শ্রেণিতে পড়ুয়া নাতিকে গাছ পরিচর্যার দায়িত্ব দেন। তিনি এক্ষেত্রে নাতি-নাতনির শক্তি, সামর্থ্য, বয়স, কর্মস্পৃহা বিবেচনা করেন। পরবর্তীতে মিরার শাশুড়ি তাদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। অর্থাৎ, এখানেও তিনি একজন দক্ষ গৃহ ব্যবস্থাপকের মতো তাদের কাজের তদারকি করেন। পরিশেষে বলা যায়, গৃহ পরিচালনায় মিরার শাশুড়ির কার্যক্রম প্রশংসনীয়।

5 views

Related Questions