1 Answers

উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম ছাড়াও হাজী শরীয়তউল্লাহর আরো নানাবিধ কার্যক্রম পরিলক্ষিত হয়।
উদ্দীপকে উল্লিখিত মাহমুদের কার্যক্রমে শুধুমাত্র ধর্মীয় সংস্কারের বিষয়টি ফুটে উঠেছে। ধর্মীয় সংস্কার ছাড়াও হাজী শরীয়তউল্লাহ আরও নানা ক্ষেত্রে অবদান রেখেছিলেন।
হাজী শরীয়তউল্লাহ শুধু ধর্মীয় সংস্কারই করেননি। বাংলার শোষিত- নির্যাতিত মানুষকে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সাহসও যুগিয়েছেন। তিনি বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসন মেনে নিতে পারেন নি। ইংরেজ রাজত্বকে তিনি ঘৃণার চোখে দেখতেন। তিনি সাধারণ জনগণকে ধর্মীয় বিধি-বিধান সঠিকভাবে পালন করার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করেন। বাংলার শোষিত, নির্যাতিত দরিদ্র রায়ত, তাঁতি, তেলি সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করে। হাজী শরীয়তউল্লাহর ওপর দরিদ্র জনগোষ্ঠীর আস্থা, বিশ্বাস এবং তার অসাধারণ সাফল্য নিম্নশ্রেণির জনগণের মধ্যে দৃঢ় ঐক্য গড়ে তোলে। তিনি প্রজাদের অবৈধ কর দেয়া থেকে বিরত থাকার উপদেশ দেন এবং জমিদারদের সব অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নেন। প্রজাদের রক্ষার জন্য তিনি লাঠিয়াল বাহিনী গঠনেরও সিদ্ধান্ত নিয়েছিলেন।
পরিশেষে বলা যায়, হাজী শরীয়তউল্লাহর অবদান শুধু ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না।

6 views

Related Questions