1 Answers

উদ্দীপকে 'ক' ও 'খ' স্থানে একই সময়ে ভিন্ন ঋতু পরিলক্ষিত হয়।

উদ্দীপকের 'ক' স্থানটি ২০°৩৪′ উত্তর অক্ষাংশে অবস্থিত, যা উক্ত গোলার্ধের অন্তর্ভুক্ত। অন্যদিকে, 'খ' স্থানটি ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশে অবস্থিত, যা দক্ষিণ গোলার্ধের অন্তর্ভুক্ত। জুন মাসে এ দুই গোলার্ধে ভিন্ন ঋতু পরিলক্ষিত হয়। ২১ জুন সূর্যের উত্তরায়ণের শেষ দিন। এ দিন সূর্য রশ্মি কর্কটক্রান্তির ওপর লম্বভাবে পতিত হয়। ফলে ওই দিন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রি হয়। ২১ জুনের দেড় মাস পূর্ব থেকে দেড় মাস পর পর্যন্ত মোট তিন মাস উত্তর গোলার্ধে উত্তাপ বেশি থাকে। এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। আর উদ্দীপকের 'ক' স্থানটির তারিখ ২৫ জুন হওয়ায় সেখানে গ্রীষ্মকাল বিরাজমান। আবার উত্তর গোলার্ধে গ্রীষ্মকালের সময় সূর্যের তির্যক কিরণের জন্য দক্ষিণ গোলার্ধে তিন ছোট ও রাত বড় হয় বলে সেখানে শীতকাল। আর উদ্দীপকের 'খ' স্থানটি দক্ষিণ গোলার্ধে হওয়ায় এবং এর তারিখ ২৫ জুন হওয়ায়, সেখানে শীতকাল বিরাজমান ।

সুতরাং এটা স্পষ্ট যে, একই সময়ে উদ্দীপকের 'ক' ও 'খ' স্থানে ভিন্ন ঋতু চলমান।

4 views

Related Questions