1 Answers

উদ্দীপকের A ও B স্থান বিপরীত অক্ষাংশে অর্থাৎ উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত হওয়ায় পৃথিবীর বার্ষিক গতির কারণে তাপমাত্রায় পার্থক্য হয়। আর তাপমাত্রায় পার্থক্যের কারণে এ স্থান দুটিতে একই ঋতু বিরাজ করবে না।

সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থানে ঋতু পরিবর্তিত হয়। পৃথিবীর বার্ষিক গতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয়। লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। আর তির্যকভাবে পতিত রশ্মি অধিক বায়ুস্তর ভেদ করে আসে এবং অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে বলে ভূপৃষ্ঠ কম উত্তপ্ত হয়। সূর্যরশ্মির ভিন্ন ভিন্ন স্থানে লম্ব ও তির্যকভাবে পতিত হওয়ার কারণে স্থানভেদে তাপমাত্রার পার্থক্য হয়। উদ্দীপকে উল্লিখিত ২১ জুন সূর্যের উত্তরায়নের ফলে সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পতিত হয়। ফলে উত্তর অক্ষাংশে এ সময় দিন বড় ও উত্তাপ বেশি থাকে। আবার একই সময়ে সূর্যের তীর্যক কিরণের জন্য দক্ষিণ অক্ষাংশে দিন ছোট হয় ও তাপমাত্রা কম থাকে।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, পৃথিবীর বার্ষিক গতির কারণে একই সময় অর্থাৎ ২১ জুন উত্তর-দক্ষিণ অক্ষাংশে অবস্থিত 'A' ও 'B' স্থানের তাপমাত্রার পার্থক্যের জন্য ভিন্ন ঋতু বিরাজ করবে।

4 views

Related Questions