1 Answers
উদ্দীপকে উল্লিখিত মালিহা ক্যানবেরা থেকে ২৮ ডিসেম্বর তারিখে সুইডেনে বেড়াতে যাবে। সুইডেন যেহেতু উত্তর গোলার্ধে এবং ক্যানবেরা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। সে কারণে দুটি, স্থানে একই ধরনের ঋতু বিরাজ করবে না।
২৮ ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে তথা সুইডেনে শীতকাল। পক্ষান্তরে, দক্ষিণ গোলার্ধ তথা ক্যানবেরায় গ্রীষ্মকাল বিরাজ করবে। ২২ ডিসেম্বর সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। এসময় সূর্য মকরক্রান্তির রেখায় লম্বভাবে (৯০° কোণে) কিরণ দেয় বলে দিন বড় হয় এবং রাত ছোট হয়। দিন বড় হওয়ায় তাপ ও আলো বেশি পায়। ফলে ২২ ডিসেম্বরের পূর্ববর্তী ও পরবর্তী দেড় মাস দক্ষিণ গোলার্ধ তথা ক্যানবেরায় গ্রীষ্মকাল বিরাজ করবে। কিন্তু উত্তর গোলার্ধ ঐ সময় সূর্য থেকে অনেক দূরে অবস্থান করায় তির্যকভাবে আলো দেয়। ফলে দিনের দৈর্ঘ্য ছোট হয়। এতে আলো ও তাপ কম পায়। যার ফলশ্রুতিতে উত্তর গোলার্ধ তথা সুইডেনে ২২ ডিসেম্বরের পূর্ববর্তী ও পরবর্তী দেড় মাস শীতকাল অনুভূত হয়।
সুতরাং আমরা বলতে পারি, স্থান দুটি দুই গোলার্ধে অবস্থিত হওয়ায় দিন ও রাত্রি দুই গোলার্ধ বিপরীত হয়। ফলে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল ঋতু বিরাজ করে।