1 Answers
ঈশ্বর এ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পালানকর্তা ও ধ্বংসকর্তা। তিনি নিরাকার, আবার প্রয়োজনে সাকার রূপ ধারণ করেন। দেবদেবী ঈশ্বরের সাকার রূপ। ঈশ্বর নিজের কোনো গুণ বা ক্ষমতাকে কোনো বিশেষ আকার বা রূপে প্রকাশ করেন। যেমন- ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা সরস্বতী ইত্যাদি। এরা সকলেই ঈশ্বরের 'গুণ বা ক্ষমতা ধারণ করে রয়েছেন। উদাহরণস্বরূপ বলা যায় : ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণু পালনকর্তা, সরস্বতী বিদ্যার দেবী, শিব প্রলয়ের দেবতা ইত্যাদি। আমরা ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি অর্জনের জন্য স্বতন্ত্রভাবে দেবদেবীর পূজা করি, ভক্তি করি, তাঁদের কাছে মঙ্গল প্রার্থনা করি। দেবদেবীগণ পরিপূর্ণ ঈশ্বর না হলেও মহান ঈশ্বরের বিভিন্ন গুণে গুণান্বিত। কেননা, তাঁরা ঈশ্বরের এক বা একাধিক গুণ বা শক্তি ধারণ করে আছেন। এ কারণে ঈশ্বররূপে বিভিন্ন দেবদেবীকে পূজা করা হয়। সুতরাং ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা কালী প্রভৃতি দেবদেবী এক ঈশ্বরেরই বিভিন্ন সাকার রূপ। তাই বলা যায়, দেবদেবীরা একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন প্রকাশ।