"উদ্দীপকটি জীবন-সঙ্গীত' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।"- উক্তিটির যথার্থতা নিরূপণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
"উদ্দীপকটি 'জীবন-সঙ্গীত' কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।"- মন্তব্যটি যথার্থ।
ধৈর্য, সহিষ্ণুতা ও চেষ্টা জীবনে সফলতা বয়ে আনে। তাই জীবন অর্থহীন নয়, বরং এই তিনের মাধ্যমেই জীবনের প্রকৃত অর্থের সন্ধান পাওয়া যায়। এ ক্ষেত্রে আদর্শ হিসেবে সামনে থাকে মহামানবদের কীর্তিময় জীবনাদর্শ। তাঁরা নিজ নিজ কর্ম দ্বারা পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে আছেন।
'জীবন-সঙ্গীত' কবিতায় কবি এ বিষয়গুলোকে তুলে ধরেছেন। আমাদের জীবন নিছক স্বপ্ন নয়, বরং অনেক মূল্যবান। জীবন ক্ষণস্থায়ী এবং এর প্রতিটি পদে আছে প্রতিকূলতা। তাই মানুষকে এ পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণের মাধ্যমে প্রত্যেককে বরণীয় হতে হবে। অন্যদিকে উদ্দীপকে বলা হয়েছে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে সফলতা অর্জনের কথা। কাশেম বারবার পরীক্ষায় অকৃতকার্য হয়েও মুষড়ে পড়েনি। গ্রামের একজন বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে সে আবারও পরীক্ষায় অংশগ্রহণ করে এবং কৃতকার্য হয়।
উদ্দীপকের কাশেমের চেষ্টায় সাহসী যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হওয়ার বিষয়টি লক্ষণীয়, যা 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি তুলে ধরেছেন। তবে কবিতার বিষয়বস্তু আরও ব্যাপক। এসব দিক বিচারে তাই বলা হয়েছে উদ্দীপকটি কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।