1 Answers
পানিবাহিত রোগ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। উদ্দীপকে ডাক্তার এ কথাই বলেছেন। একমাত্র সচেতন থেকেই ডায়রিয়া প্রতিরোধ করা সম্ভব।
ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। হৃদয়কে দূষিত পানি দিয়ে গোসল করানো, দূষিত পানি দিয়ে রান্না ও বাসন ধোয়া, খেতে দেওয়া ইত্যাদি কারণে সে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
বাসি, পচা খাবার গ্রহণ থেকে বিরত থাকা, বিশুদ্ধ পানি পান করা, খাদ্যদ্রব্য বিশুদ্ধ হওয়া, খাওয়ার কাজে ব্যবহৃত পানি, তৈজসপত্র ধোয়ার পানি বিশুদ্ধ হওয়া প্রয়োজন। পানি সর্বদা ফুটিয়ে খাওয়া নিরাপদ। জনগণকে সচেতন করার জন্য গ্রামাঞ্চলে ও বস্তি এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে সভা, চিত্র প্রদর্শন করা এবং টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা আবশ্যক। এছাড়া পাঠ্যপুস্তকে বিশুদ্ধ পানি ও খাদ্য গ্রহণের উপায় ও দূষিত পানি গ্রহণের ক্ষতিকর দিক সম্পর্কে বিভিন্ন তথ্য ছোটবেলায় শিশুদের সচেতন হয়ে উঠতে সাহায্য করে। এভাবে প্রতিটি মানুষ যদি ডায়রিয়ার কারণ ও ক্ষতিকর দিক সম্পর্কে অবগত থাকে ও নিরাপদ থাকার জন্য পূর্বেই তাদের সচেতন করা যায় তবে সহজেই এ ধরনের পানিবাহিত রোগ হতে রক্ষা পাওয়া যাবে। উপরিউক্ত কারণেই ডাক্তারের মন্তব্যটি যথার্থ বলে আমি মনে করি।