1 Answers
উদ্দীপকে উল্লিখিত শাসকগোষ্ঠী হচ্ছে পাকিস্তান শাসকগোষ্ঠী।
রহমত আলী একজন ক্ষমতালোভী চেয়ারম্যান। এরূপ মানুষের লক্ষ্য ও উদ্দেশ্য হলো যেকোনোভাবেই হোক ক্ষমতায় টিকে থাকা। কিন্তু ইতিহাসের শিক্ষা হলো, এরা কখনই বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি এবং অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে ক্ষমতালোভী ব্যক্তি ও শ্রেণির অভাব হয়নি। ব্রিটিশ শাসনামলে ইংরেজরা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু তারা তা পারেনি। এ উপমহাদেশের মানুষের প্রতিরোধের ফলে একসময় তাদেরকে অত্যন্ত অপমানজনকভাবে চলে যেতে হয়েছে। একইভাবে পাকিস্তানি শাসকগোষ্ঠী চেয়েছিল বাংলার মানুষকে দমিয়ে রাখতে। কিন্তু বাংলার দামাল সন্তানদের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে তারা নির্যাতন-নিপীড়ন চালিয়েও তাদের স্বার্থরক্ষা করতে পারেনি। তাদেরকেও স্বাধীনতার দাবি মেনে নিয়ে বাংলা থেকে বিদায় নিতে হয়েছে। অনুরূপভাবে বাংলাদেশের স্বাধীনতা-উত্তরকালে ক্ষমতালোভী শাসক দলকেও বরণ করতে হয়েছে একই পরিণতি। স্বৈরাচারী, সামরিক কিংবা একনায়কতান্ত্রিক শাসকদেরকেও ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। ছলে-বলে কিংবা কৌশলে ক্ষমতা ধরে রাখার জন্য যারা আপ্রাণ চেষ্টা চালিয়েছিল, তাদেরকেও বিদায় নিতে হয়েছে। কেউ জনসমর্থন ব্যতীত কোনো অজুহাতে জোর করে ক্ষমতায় থাকতে পারেনি, পারবেও না। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের রহমত আলীর মতো শাসকগোষ্ঠী অর্থাৎ পাকিস্তান শাসকগোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি।