1 Answers
ভ্রূণ মেয়ে না ছেলে শিশুতে পরিণত হবে তা নির্ভর করে কোন ধরনের শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়েছে তার উপর। ফারজানার স্বামী যখন জানতে পারে ফারজানার গর্ভের সন্তানটি মেয়ে তখন সে মন খারাপ করে। তখন ডাক্তার তাদের জানায় যে, লিঙ্গ নির্ধারণের প্রক্রিয়াটি গর্ভধারণের মুহূর্তেই নির্ধারিত হয় এবং তা পিতার উপর নির্ভর করে।
মানবদেহে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে যার শেষ জোড়াকে Sex determining chromosome বলে। মায়ের সব ডিম্বকোষে x ক্রোমোজোম এবং বাবার কিছু শুক্রবীজে x ও কিছুতে y ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় আসবে এবং তার একটি মা থেকে ও অন্যটি বাবা থেকে। মায়ের থেকে সবসময় x ক্রোমোজোম আসবে। এক্ষেত্রে বাবার থেকে x ক্রোমোজোম আসলে অর্থাৎ xx হলে কন্যা সন্তান এবং y আসলে xy হবে তখন পুত্র সন্তান হবে। সুতরাং সন্তানের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়াটি বাবার উপর নির্ভর করে।
তাই বলা যায়, ডাক্তারের উক্তিটি সঠিক।