1 Answers
শৈশবের অভিজ্ঞতাই মানুষের ব্যক্তিত্বের উন্মেষ ঘটায়। শৈশবই শিশুর পরবর্তী জীবনের মূল ভিত্তি। শৈশবের অনুকূল শারীরিক, মানসিক, সামাজিক, আবেগিক, নৈতিকতার বিকাশ শিশুর পরবর্তী জীবনকে সাফল্যমণ্ডিত করে।
আনোয়ার দম্পতি তাদের সন্তানের মাথার আকৃতি বড় দেখে ডাক্তারের কাছে আসলে ডাক্তার তাদের এটি বিকাশের একটি সাধারণ নীতি বলে জানান। ডাক্তার তাদের বলেন, এটি বয়স বাড়ার সাথে সাথে এমনিতেই ঠিক হয়ে যাবে কিন্তু শিশুর পরবর্তী বিকাশ নির্ভর করছে তার শৈশবকালীন যত্নের ওপর। শৈশবের সুষ্ঠু পরিবেশ, সুখের অনুভূতি, উদ্দীপনা, স্নেহ-মমতা শিশুর সুষ্ঠু বিকাশের জন্য খুবই জরুরি।
যে সকল শিশুর শৈশবের বিকাশ সুষ্ঠু হয় তাদের নৈতিক বিকাশ সুষ্ঠু হয়। তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়। তাদের সামাজিক ও মানসিক বিকাশ ঘটে। সর্বোপরি শিশু সুষ্ঠু ব্যক্তিত্বের অধিকারী হয়। আর যারা সুষ্ঠু পরিবেশ পায় না, অবহেলা ও অনাদরে বেড়ে ওঠে তাদের সামাজিক, মানসিক, শারীরিক, নৈতিক বিকাশ সঠিকভাবে হয় না এমনকি শৈশব পরবর্তী বিকাশও বাধাগ্রস্ত হয়। ডাক্তার আনোয়ার দম্পতিকে এ সকল বিষয়েই গুরুত্বপূর্ণ অভিমত প্রদান করেন।