1 Answers

ডাক্তার শাহেরাকে ভিটামিন কে যুক্ত খাবার খেতে বলেছেন। 

উদ্ভিদের সবুজ পাতা ও গাঁজানো খাবারে ভিটামিন কে পাওয়া যায়। লেটুস পাতা, পালংশাক, টমেটো, শালগম, ফুলকপি ও বাঁধাকপিতে ভিটামিন কে পাওয়া যায়। প্রাণিজ উৎসের মধ্যে সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, যকৃত, মাছ, মাংস, পনির, দুধ ও দুধ জাতীয় খাদ্যে ভিটামিন কে পাওয়া যায়।

এছাড়া ডাক্তার শাহেরাকে ভিটামিন কে এর অভাবজনিত অবস্থা বুঝিয়ে দিলেন ও বললেন, ভিটামিন কে এর অভাবে রক্তে প্রোথ্রম্বিনের পরিমাণ কমে যায়। যার ফলে কেটে গেলে ক্ষতস্থান থেকে রক্ত পড়া সহজে বন্ধ হয় না। এছাড়া এর অভাবে পিত্ত নিঃসরণও ব্যাহত হয়।

সুতরাং বলা যায়, ডাক্তারের বক্তব্যটি যথার্থ ছিল।

4 views

Related Questions