1 Answers

তাহসিনের বাবার বক্তব্যটি ছিল, ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ু স্বাভাবিক থাকা প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে তিস্তা নদীতে পানি প্রবাহ হ্রাস পাওয়ার কারণে শুষ্ক মৌসুমে খরার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। দেশে ৮৫ লাখ হেক্টর চাষযোগ্য জমির শতকরা ৬৫ ভাগে আমন ধান চাষ করা হয়। এ আমন ধান বৃষ্টির পানির ওপর নির্ভর করে চাষ করা হয়। কিন্তু বর্তমানে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমন ধান খরা কবলিত হচ্ছে।

জলবায়ুর পরিবর্তের কারণে বন্যার তীব্রতা, স্থায়িত্ব ও ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। হিমালয়ের বরফ গলা পানি, অতিবৃষ্টি এবং সেই সাথে নদীর গর্ত ভরাট হওয়ার কারণে বন্যার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। জমিতে লবণাক্ত পানি জলাবদ্ধতা সৃষ্টি করে। ফলে জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে ফসল চাষে অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়। ঢল বন্যার কারণে পাকা ধানের ফলন নষ্ট হয়ে যায়। এ সকল প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের কৃষকগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বলা যায়, তাহসিনের বাবার বক্তব্যটি সঠিক ছিল।

4 views

Related Questions