1 Answers

একজন দক্ষ ও উদ্যমশীল উৎপাদন ব্যবস্থাপক হওয়া সত্ত্বেও জনাব তাহসিনের বর্তমান প্রতিষ্ঠানটি সুযোগ-সুবিধা বৃদ্ধি না করায় প্রতিষ্ঠান পরিবর্তনের চিন্তাভাবনা করা যৌক্তিক।

জনাব তাহসিন একটি উৎপাদনমুখী ওষুধ কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটি জনাব তাহসিনের জন্য যে বেতন, বাসস্থান, চিকিৎসা ও অন্যান্য ভাতাদি প্রদান করে আসছে তা তার জন্য যথেষ্ট নয়। একজন দক্ষ ও উদ্যমশীল উৎপাদন ব্যবস্থাপক হওয়া সত্ত্বেও তার সুযোগ-সুবিধাদি বৃদ্ধি করে নি। তাছাড়া জনাব তাহসিন বর্তমানে আত্মতৃপ্তির চাহিদা ধাপে অবস্থান করছেন। এ অবস্থানে থেকে তিনি সুনাম, সুখ্যাতি ও যশ অর্জনের জন্য বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে আর্থিক সহায়তা করে থাকেন।

আত্মতৃপ্তির চাহিদা 'বলতে সমাজের অন্যদের থেকে বা বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের থেকে নিজেকে একটু উচ্চতায় এবং উপরে ওঠার আগ্রহকে নির্দেশ করে। এ পর্যায়ে তিনি বড় বাড়ি, দামি গাড়ি, বড় চাকরি ইত্যাদির অভাব বোধ করেন। তাই এ পর্যায়ে তার চাহিদা যেমন বেশি থাকে তেমনি সে অনুপাতে সুযোগ-সুবিধাও প্রত্যাশা করেন।

তাই বলা যায়, একজন দক্ষ ও উদ্যমশীল উৎপাদন ব্যবস্থাপক হওয়া সত্ত্বেও জনাব তাহসিনের বর্তমান প্রতিষ্ঠানটি সুযোগ-সুবিধা বৃদ্ধি না করায় তার পক্ষে প্রতিষ্ঠান পরিবর্তনের চিন্তাভাবনা করা যৌক্তিক।

6 views

Related Questions