1 Answers
উদ্দীপকে বর্ণিত জনাব জসিম প্রাণিকুল ও পরিবেশের যে ক্ষতি করছেন তার জন্য গৃহীত আইনি ব্যবস্থা হলো পরিবেশ আদালত আইন, ২০০০।
প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে জীবনের যে স্বাভাবিক ভারসাম্য বিদ্যমান সেটি কোনো কারণে ব্যাহত হলে বা প্রকৃতিতে তার বিরূপ প্রভাব প্রতিফলিত হলে তাকে পরিবেশ দূষণ বলে।
উদ্দীপকে জনাব জসিম অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলার কারণে প্রাণিকুল ও পরিবেশের ক্ষতিসাধন করছে। ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এ পরিবেশ দূষণ প্রতিরোধে জনগণ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ব্যবসায়ের জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারে। অপরিশোধিত বর্জ্যগুলোকে পুনর্ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তরিত করে ব্যবহার করলে উক্ত বর্জ্যগুলো প্রাণিকুল ও পরিবেশের জন্য ক্ষতিকারক হতে পারবে না। সাংবিধানিকভাবে জনাব জসিমের কারখানাটিতে পরিবেশ দূষণ রোধ করার ব্যাপারে উদ্যোগ নিতে হবে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব জসিম প্রাণিকুল ও পরিবেশের যে ক্ষতি করছেন তার জন্য পরিবেশ সংরক্ষণ বিধিমালার প্রয়োগ করা উচিত।