1 Answers
উদ্দীপকে সৃষ্ট পরিস্থিতিতে জেনারেল ম্যানেজার কমিটি গঠন করেছেন যা অত্যন্ত যৌক্তিক।
কোনো বিশেষ কার্য সম্পাদনের লক্ষ্যে কতিপয় বিশেষজ্ঞ ব্যক্তির সমন্বয়ে যে দল গঠন করা হয়, তাকে কমিটি বলে।
উদ্দীপকে রূপন গার্মেন্টসের একটা ইউনিটে আগুন লাগলে ইউনিট ম্যানেজার তা শাখা ম্যানেজারকে এবং শাখা ম্যানেজার তা জেনারেল ম্যানেজারকে অবহিত করেন। প্রতিষ্ঠানে কোনো সহযোগী পদ না থাকায় উৎপাদন ব্যবস্থাপককে প্রধান করে আরও কিছু নির্বাহীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে। কমিটির মাধ্যমে সাত দিনের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতির পরিমাণ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে রিপোর্ট প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কমিটি নিজ নিজ কার্যক্ষেত্রে কার্য সম্পাদনের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে। সাধারণত প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের ও বিভাগের ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। মূলত নির্বাহীর সিদ্ধান্ত গ্রহণের ও বাস্তবায়নের হাতিয়ার হিসেবে কমিটিকে ব্যবহার করা হয়।
পরিশেষে বলা যায়, কমিটি ব্যবহারের ক্ষেত্র ও এর প্রয়োগ যোগ্যতা বিবেচনা করে কমিটি গঠন করতে হয়। যেক্ষেত্রে একক সিদ্ধান্ত কার্যকর সেখানে কমিটি গঠন না করে; বরং জটিল ও ঝুঁকিপূর্ণ এমন ক্ষেত্রে কমিটি গঠন করা হলে তা অধিক কার্যকর হবে। এতে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন আরও বেগবান হবে।