1 Answers

উক্ত অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থার সাথে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার ব্যাপক পার্থক্য লক্ষণীয়।

পুঁজিবাদী অর্থব্যবস্থা বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয়। অর্থব্যবস্থা এবং লাভজনক অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবসার জন্য বেশি অনুকূল হওয়ার পিছনে কতগুলো কারণ বিদ্যমান। যেমন- পুঁজিবাদী অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে ফলে সম্পদ অপচয়ের সম্ভাবনা কম থাকে। এ ব্যবস্থায় পুঁজি বিনিয়োগের মাধ্যমে যে কেউ উদ্যোক্তা হতে পারে। ফলে এখান থেকে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। এ অর্থব্যবস্থা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছাশক্তি দ্বারা পরিচালিত হয়, ফল এখানে লাভ লোকসান ব্যক্তি নিজেই ভোগ করে। পুঁজিবাদী অর্থব্যবস্থার মূল লক্ষ্যই হচ্ছে অধিক লাভবান হওয়া যার কারণে পুঁজিপতিরা অধিক পণ্য কম মূল্যে উৎপাদনের চেষ্টা করে। পুঁজিপতিরা সব সময়ই বাজার ধরে রাখার জন্য গুণগত পণ্য উৎপাদনের চেষ্টা করে এবং এর ফলে বেশি পণ্য বিক্রি হয়, যা তাদেরকে আর্থিকভাবে লাভবান করে তোলে। তাছাড়া এ ব্যবস্থায় পুঁজিপতিরা কম মূল্যে শ্রমিক ব্যবহার করতে পারে, যা তাদের ব্যবসার জন্য অনুকূল। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন পদ্ধতি ব্যক্তিগত মালিকানার পরিবর্তে যৌথ মালিকানায় পরিচালিত হয়। এ ব্যবস্থার নিয়ম হলো প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। যেহেতু এ ব্যবস্থা যৌথ উদ্যোগে পরিচালিত হয় সেহেতু এখান থেকে বেশি লাভবান হওয়ার সুযোগ নেই।

5 views

Related Questions