1 Answers

সমবায় সমিতি গঠনের জন্য সমিতি আইন অনুযায়ী পূর্ণাঙ্গ সদস্য না থাকায় নিবন্ধক সমিতি নিবন্ধনে অসম্মতি জ্ঞাপন করে।

উদ্দীপকে নিবন্ধকের অসম্মতির যৌক্তিক কারণ হলো সমবায় সমিতির গঠনের নিয়ম অনুযায়ী কমপক্ষে ২০ জন সদস্য থাকতে হয় কিন্তু উত্ত সমবায় সমিতির সদস্য সংখ্যা ১৮ জন। প্রাথমিক সমবায় সমিতি গঠনের লক্ষ্যে সমশ্রেণি, এলাকা, মর্যাদা বা পেশার চুক্তি সম্পাদনে সক্ষম কমপক্ষে বিশ জন ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হতে হয়।

উদ্দীপকের উল্লিখিত জনাব আরিফ স্বল্প ও ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য ১৮ জন প্রতিবেশি নিয়ে একটি সমিতি গঠন করলেন। সমিতি গঠনের পর নিবন্ধকের অফিসে নিবন্ধনের জন্য আবেদন করলেন। কিন্তু নিবন্ধক এ সমিতি নিবন্ধনে অসম্মতি প্রকাশ করলেন। আর নিবন্ধকের এ অসম্মতির যৌক্তিক কারণ হিসেবে সমবায় সমিতির গঠনের জন্য যে সংখ্যক সদস্য সংখ্যা প্রয়োজন সে সংখ্যা পূরণ হয়নি। অর্থাৎ সমবায় সমিতিতে গঠনের জন্য কমপক্ষে ২০ জন সদস্য থাকতে হয় কিন্তু উক্ত সমবায় সমিতির সদস্য সংখ্যা ১৮ জন বিধায় নিবন্ধক নিবন্ধন করতে অসম্মতি প্রকাশ করেন যা নিঃসন্দেহে যথার্থ ও যৌক্তিক।

5 views

Related Questions