1 Answers
উদ্দীপকে কবিরাজ জামাল ডায়রিয়ার কারণ হিসেবে যে কারণটিকে উল্লেখ করেছেন তা হলো কাকতালীয় অনুপপত্তি। নিচে কাকতালীয় অনুপপত্তি মূল্যায়ন করা হলো-
ব্যতিরেকী পদ্ধতি নিরীক্ষণের উপর প্রতিষ্ঠিত হলে তাতে কাকতালীয় অনুপপত্তি দেখা দেয়। যেমন: আকাশে ধূমকেতু উদয়ের পরপরই দেশের রাজা মারা গেলেন। সুতরাং ধূমকেতুর উদয়ই রাজার মৃত্যুর কারণ। এ যুক্তিটি নিরীক্ষণের মাধ্যমে প্রণীত হয়েছে। এতে একটি সদর্থক ও একটি নঞর্থক দৃষ্টান্তের উল্লেখ আছে। যুক্তিটি অনুসারে আকাশে যখন ধূমকেতু অনুপস্থিত ছিল, তখন রাজার মৃত্যুও অনুপস্থিত ছল। তারপর যখন আকাশে একটি ধূমকেতু উপস্থিত হলো, তখন রাজার মৃত্যুও উপস্থিত হলো। এর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যে, ধূমকেতুর উদয়ই রাজার মৃত্যুর কারণ। কিন্তু প্রকৃতপক্ষে ধূমকেতু উদয়ের সাথে রাজার মৃত্যুর কোনো কার্যকারণ সম্পর্ক নেই। সুতরাং যুক্তিটিতে কাকতালীয় অনুপপত্তি দেখা দিয়েছে।
একইভাবে, যখন চন্দ্রগ্রহণের সময় খাদ্যগ্রহণ উপস্থিত ছিল তখন ডায়রিয়ার প্রাদুর্ভাব উপস্থিত ছিল; আবার যখন চন্দ্রগ্রহণের সময় খাদ্যগ্রহণ অনুপস্থিত ছিল তখন ডায়রিয়ার প্রাদুর্ভাবও অনুপস্থিত ছিল। তাই চন্দ্রগ্রহণের সময় খাদ্যগ্রহণই ডায়রিয়ার প্রাদুর্ভাবের কারণ। কিন্তু এদের মধ্যে কার্য-কারণ সম্পর্ক প্রতিষ্ঠিত না হওয়ায় যুক্তিটি একটি কাকতালীয় অনুপপত্তি।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে জামাল কবিরাজের বক্তব্যে কাকতালীয় অনুপপত্তি ঘটেছে।