1 Answers
রবির ডায়রিয়া হয়েছে।
এটি এক ধরনের জীবাণু দ্বারা উৎপন্ন বিষক্রিয়া। এই বিষাক্ত উপাদান পরিবেশগত কারণে খাদ্যে প্রবেশ করে, যেমন- দূষিত পানি, মাটি, সার ইত্যাদি। অসাবধানতা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য নষ্ট ও দূষিত হয় এবং রোগের সৃষ্টি হয়। কিছু কিছু জীবাণু আছে যেগুলো অনুকূল তাপে ও আর্দ্রতায় খাদ্যে বংশ বৃদ্ধি করে বিষ উৎপন্ন করে। এসব খাদ্য গ্রহণে দেহে বিষক্রিয়ার লক্ষণাদি দেখা দেয়।
রবি যে হোটেলে খাদ্য গ্রহণ করেছিল তা অপরিচ্ছন্ন ছিল। ফলে সেখানে জীবাণু সহজেই বংশবিস্তার করেছিল। খোলা ও নোংরা খাবার সহজেই বিষক্রিয়া ঘটাতে পারে। রবি যখন নোংরা পরিবেশে খাবার খাচ্ছিল তখনই স্টেফাইলোক্কাস ও সালমোনিলা জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং এদের দ্বারা উৎপন্ন বিষক্রিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাই বলা যায়, রবির ডায়রিয়া হওয়ার কারণ জীবাণু ঘটিত খাদ্য গ্রহণ।