1 Answers
মানুষ খাদ্য খেয়ে জীবন ধারণ করে। কিন্তু অসাবধানতা ও পরিচ্ছন্নতার অভাবে খাদ্য দূষিত ও নষ্ট হয়ে যায় এবং এই খাদ্য খেলে বিভিন্ন রোগ সৃষ্টি হয়।
দূষিত খাদ্য আমাদের ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিসসহ বিভিন্ন মহামারি রোগে আক্রান্ত করে। বাসি-পচা এ খাবার গ্রহনে বিষক্রিয়া ঘটে মানুষ মৃত্যু মুখেও পতিত হয়।
উদ্দীপকের রবির হোটেলে খাবার খেয়ে পেট ব্যথা ও বমির সাথে পাতলা পায়খানা দেখা দিয়েছে। একারণে রবি পরবর্তীতে সতকর্তা অবলম্বন করবেন বলে ঠিক করেন। কারণ রবি যদি হোটেলে যাওয়ার পূর্বে এর পরিচ্ছন্নতার দিকে লক্ষ রাখতেন তবে তাকে এ পরিস্থিতিতে পড়তে হত না। এসকল বিষয়ে সতকর্তা অবলম্বন করলে খাদ্যের মাধ্যমে সৃষ্ট রোগ জীবাণু মানুষের মধ্যে প্রবশে করতে পারে না। আবার পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য গ্রহণ করলে তা শরীরের জন্য লাভজনকও হয়। খাদ্যের পুষ্টিমূল্য বজায় রেখে রান্না করা হলে পুষ্টিহীনতায় ভোগার সম্ভাবনা থাকে না। তাছাড়া রবি যদি এ বিষয়ে সতর্কতা অবলম্বন করে তবে ডায়রিয়া, কলেরা, টাইফয়েডের মত মহামারি রোগ থেকেও সে মুক্তি পাবে। তাই বলা যায়, হোটেলে খাবার ব্যাপারে রবির সচেতনতার গুরুত্ব অপরিসীম।