1 Answers
নৈতিকতার মানদণ্ডে রবির কর্মকাণ্ড অনৈতিক।
নৈতিকতা বলতে মানুষের আচার-আচরণ ও রীতি-নীতি সম্পর্কিত ব্যবহারকে বোঝায়। ব্যবসায় ক্ষেত্রে ব্যবসায়ী যে সততা, ন্যায়নীতি, আইন-কানুন ইত্যাদি মেনে চলে, তাকে ব্যবসায়িক নৈতিকতা বলে। কোনো ব্যবসায়ী যদি নৈতিকতা বিবর্জিত হয় তাহলে দেশ বা সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত হবে। তাই ব্যবসায়ীকে নৈতিকতাসম্পন্ন হওয়া একান্ত প্রয়োজন।
উদ্দীপকের জনাব রবি একজন পেঁয়াজ আমদানিকারক। গত রমজানের একমাস আগে ৬০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করলেও যথাসময়ে তা সরবরাহ করেনি। রমজানে বাজারে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ার ফলে তিনি প্রচুর মুনাফা অর্জন করেন। আর পণ্যের মজুদদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যমূল্য বৃদ্ধির ফলে জন দুর্ভোগ বৃদ্ধি পায়। তাই মজুদদারির মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যমূল্য বৃদ্ধি করা অনৈতিক কর্মকাণ্ডের আওতাভুক্ত যা উদ্দীপকের রবি করেছে।
সুতরাং বলা যায়, নৈতিকতার মানদণ্ডে রবির কর্মকাণ্ড অনৈতিক।