আঃ আলিমের কীটনাশকমুক্ত সবজি বিক্রয়ের কার্যক্রমটি নৈতিকতার মানদণ্ডে মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের আব্দুল আলিমের কীটনাশকমুক্ত সবজি বিক্রয়ের কার্যক্রমটি নৈতিকতার মানদণ্ডে নিঃসন্দেহে নৈতিক কাজ বলে গণ্য অর্থাৎ তিনি ব্যবসায়ে নৈতিকতা বজায় রেখে ব্যবসা করছেন।
নৈতিকতা বলতে মানুষের আচার-আচরণ ও রীতিনীতি সম্পর্কিত ব্যবহার বোঝায়। উচিত-অনুচিত বিচারের সাথে নৈতিকতা বিশেষভাবে সম্পর্কযুক্ত। আর ব্যবসায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে একটি নির্দিষ্ট আদর্শ বজায় রেখে নৈতিক আচরণ করাকেই ব্যবসায়িক নৈতিকতা বলা হয়।
উদ্দীপকে দেখা সবজি ব্যবসায়ী আব্দুল আলিম লাভ কম হওয়া সত্ত্বেও কীটনাশকমুক্ত সবজি ক্রয় করে তা বিক্রয় করেন। তিনি ইচ্ছা করলে অধিক লাভের জন্য কীটনাশকযুক্ত সবজিও বিক্রয় করতে পারতেন। কিন্তু তিনি তার ব্যবসায়ে নৈতিকতা বজায় রেখে লাভ কম হওয়া সত্ত্বেও জনগণের কল্যাণের দিক বিচার করে কীটনাশকযুক্ত সবজি বিক্রয় করেন। আর আলিমের কীটনাশকমুক্ত সবজি বিক্রয়ের কার্যক্রমটি নৈতিকতার মানদণ্ডে ব্যবসায়িক নৈতিকতা।