1 Answers

রাজিনের ব্যবসায় কার্যক্রমটি নৈতিকতার বিচারে নিঃসন্দেহে অনৈতিক কাজ হিসেবে গণ্য।

ভালোমন্দের বিচার-বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাই হলো নৈতিকতা। আর যে সকল কাজ সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা দ্বারা -সমর্থনযোগ্য নয় সেগুলোকে অনৈতিক কাজ বলে। যেমন- ওষুধে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, নিম্নমানের পণ্য দেওয়া ইত্যাদি।

উদ্দীপকের রাজিন হঠাৎ করে ধনী হওয়ার আশায় ক্রেতাকে মিথ্যা কথা বলে অপেক্ষাকৃত নিম্নমানের পণ্য গছিয়ে দেয়। আর নিম্নমানের পণ্য ক্রেতাকে দেওয়া নৈতিকতা বহির্ভূত কাজের আওতাভুক্ত। অর্থাৎ রাজিনের নিম্নমানের পণ্য সরবরাহ অনৈতিক কাজ।

সুতরাং বলা যায়, রাজিনের ব্যবসায় কার্যক্রমটি নৈতিকতার বিচারে নিঃসন্দেহে অনৈতিক কাজ হিসেবে গণ্য।

5 views

Related Questions