1 Answers

তরুণ হওয়ার কারণে রাজিন নানা ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।

রাজিন তার পড়াশোনার বিষয় নিয়ে দ্বন্দে ভুগছে। রাজিনের ইচ্ছেতে তার পরিবারের সমর্থন নেই। হতাশা আর মনের বিরুদ্ধে কাজ করা রাজিনের জীবনে নানা ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। যেমন- রাজিনের বয়সের ছেলেমেয়েরা তার দলের অনুমোদন লাভের জন্য নিজের সত্ত্বা, আদর্শ, আত্মবোধ, ইচ্ছা-অনিচ্ছা সবই বিসর্জন দেয় এবং প্রায় অন্ধের মতো যেকোনো ত্যাগ স্বীকারে নিজেকে আত্মবলি দেয়। সামাজিক অন্তরণ সামাজিক দাসত্বের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ এখানে ছেলেমেয়েরা দল হতে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যেখানে তারা দল হতে প্রত্যাখ্যাত হয়, সেখানে তারা নিজেদের প্রায় একঘরে, কোণঠাসা করে রাখে। রাজিনের মত কিছু সংখ্যক তরুণের মধ্যে আত্মদ্বন্দ্ব দেখা যায়। এরা নিজেদের কোনো মূল্যই উপলব্ধি করতে সক্ষম হয় না এবং একরাশ হতাশা ও উদ্বেগ নিয়ে দিন কাটায়। এরা পড়াশোনা ছেড়ে দেয়। পরিবর্তনশীল ও অস্থিতিশীল সমাজে তরুণদের অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তরুণদের স্কুল পালানোর প্রবণতাও অনেকের মধ্যে দেখা দেয়। আর্থ-সামাজিক মান ছাড়াও 'লেখাপড়ায় অকৃতকার্যতা, মানসিক সমস্যা, শিক্ষাঙ্গনের পরিবেশে খাপ-খাওয়াতে না পারা ইত্যাদি কারণে অনেক তরুণ শিক্ষাঙ্গন ত্যাগ করে।

রাজিনের বাবা-মার স্বেচ্ছাচারী মনোভাব তাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। প্রকৌশল বিষয়ের পড়াশোনা তাকে আকর্ষণ না করলে তার পরীক্ষার ফলাফল খারাপ হতে পারে। এ অবস্থায় পরিবারের সহযোগিতা রাজিনকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারে।

5 views

Related Questions