1 Answers

উদ্দীপকের ইব্রাহিম চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য বিধানে পণ্য গুদামজাতকরণ ব্যবস্থার সহায়তা নিতে পারেন বলে আমি মনে করি।

চাহিদা হলো পণ্যের অভাব, যা ক্রেতারা অনুভব করে। আর যোগান হলো পণ্যের সরবরাহ। গুদামজাতকরণ ব্যবস্থার মাধ্যমে পণ্যের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা হয়। উদ্দীপকের ইব্রাহিম পণ্য কেনার পর সেগুলো প্রমিতকরণের ব্যবস্থা নেন। এরপর তা বিক্রি করেন। সারাবছর ধরে পণ্যের চাহিদা একরকম থাকে না। পণ্যের চাহিদা কোনো সময় বেশি আবার কোনো সময় কম থাকে। এ অবস্থায় তিনি পণ্য গুদামজাত করে রাখতে পারেন।

গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। উৎপাদিত পণ্যের উৎপাদন সময় ও ভোগের সময়ের মধ্যে যে পার্থক্য তা এ ব্যবস্থার মাধ্যমে দূর করা যায়। ইব্রাহিম বেশি পরিমাণে পণ্য কেনার পর গুদামজাত করে ক্রেতাদের চাহিদামতো সেগুলো সারাবছরই বিক্রি করতে পারেন। এতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে। অর্থাৎ ক্রেতার চাহিদা ও পণ্যের যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। সুতরাং, এ কাজের মাধ্যমেই ইব্রাহিম চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য রাখতে পারেন।

4 views

Related Questions