1 Answers

যুথির পারিবারিক সাফল্যের পিছনে কাজের সুষ্ঠু বণ্টন কারণটি অধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 

গৃহ ব্যবস্থাপক যদি পরিবারের প্রতিটি সদস্যদের যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব ও কর্তব্য বণ্টন করে দেন তবে তা সবার জন্যই মঙ্গলজনক হবে। 

যৌথ পরিবারের সদস্যদের অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। সদস্যদের এরূপ দায়িত্ব-কর্তব্য পালনের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে পরিবারের কোনো সদস্যদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে। কেউ আবার তার দায়িত্ব সময়মতো পালন করার ক্ষেত্রে সচেতন নাও থাকতে পারে। আবার কাউকে ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব অর্পণ করলে সমস্যার সৃষ্টি হতে পারে। এরূপ প্রেক্ষাপটে একজন গৃহ ব্যবস্থাপকের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 

আবার শুধু দায়িত্ব বণ্টন করে দিলেই হবে না, সেই সাথে সুষ্ঠু তদারকি এবং সহযোগিতাও প্রয়োজন। যুথি এ কাজগুলোই করে থাকেন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে। তাই তার পরিবারে সাফল্য অর্জিত হয়। তার পরিবারের এ সাফল্যের মূল কারণ হলো যথাযথ গৃহ ব্যবস্থাপনা। এক্ষেত্রে উপযুক্ত জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা তার কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে।

5 views

Related Questions