1 Answers

সমাজসচেতন নাগরিক হিসেবে মুহাম্মদ আজহার আলী সমাজের প্রতি সেবামূলক দায়িত্ব পালন করতে পারেন বলে আমি মনে করি।

ব্যবসায়ের কাঁচামাল, মূলধন, শ্রম প্রভৃতি সমাজ ও পরিবেশ থেকে আসে। আর সমাজ থেকে সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায়ীরা সমৃদ্ধ হন। তাই সমাজের জন্য ব্যবসায়ীদের সেবামূলক কাজ করতে দেখা যায়।

উদ্দীপকের মুহাম্মদ আজহার আলী উলিপুর এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এলাকাটি দুর্গম হওয়ায় এখানকার অধিবাসীদের সমস্যার শেষ নেই। বিদ্যুৎ, গ্যাস, যাতায়াত প্রভৃতি অবকাঠামোগত ব্যবস্থা অনুকূল নয়। তাই সমাজসচেতন নাগরিক হিসেবে তিনি এলাকার জন্য সেবামূলক কাজের কথা ভাবছেন।

এক্ষেত্রে মুহাম্মদ আজহার আলী এলাকাবাসীকে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করতে পারেন। তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন করতে পারেন। রাস্তাঘাট, হাসপাতাল, বিদ্যালয় প্রভৃতি স্থাপনে তিনি সাহায্য করতে পারেন। এছাড়া, এলাকার বেকার লোকদের জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। তিনি জনগণকে পরিবেশ ও স্বাস্থ্য সচেতন করতে পারেন। ক্ষতিকর পণ্য উৎপাদন, বিক্রি ও ব্যবহারে সতর্ক করতে পারেন। পরিবেশ দূষণমুক্ত রাখতে বৃক্ষ রোপণের উদ্যোগ নিতে পারেন। মুহাম্মদ আজহার আলী এলাকাবাসীর জন্য প্রধানত এসব সেবামূলক কাজ করতে পারেন।

4 views

Related Questions