1 Answers
জনাব আরিফের ক্ষেত্রে পাটজাত দ্রব্য রপ্তানিতে স্বত্বগত, স্থানগত অর্থগত, ঝুঁকিগত, তথ্যগত প্রভৃতি বাধা মোকাবিলা করতে হয় বলে আমি মনে করি।
অভ্যন্তরীণ ও বৈদেশিক পণ্য বিনিময় সঠিকভাবে সম্পন্নের ক্ষেত্রে বাণিজ্যে বাধা সৃষ্টি হয়। বাধা দূর করার জন্য পণ্য বিনিময় সহায়ক কাজ (ক্রয়-বিক্রয়, পরিবহন, ব্যাংকিং, বিমা, বিজ্ঞাপন প্রভৃতি) করা হয়।
উদ্দীপকের জনাব আরিফ পাটের স্কুল ব্যাগ, শিকা, দেয়াল মাদুর তৈরি করে ইউরোপে রপ্তানি করেন। এর মাধ্যমে তিনি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। কিন্তু, পণ্য রপ্তানিতে তাকে বেশ কিছু বাধার (স্বত্বগত, স্থানগত, কালগত) সম্মুখীন হতে হয়। এ বাধা তিনি বাণিজ্যের কাজের মাধ্যমে দূর করেন। ফলে তার রপ্তানি কাজ সঠিকভাবে সম্পন্ন হয়। পণ্য রপ্তানির ক্ষেত্রে জনাব আরিফ বিদেশি গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের (বিক্রয়) মাধ্যমে স্বত্বগত বাধা দূর করেন। বিদেশে পণ্য রপ্তানি করতে পরিবহন ব্যবস্থার প্রয়োজন। তিনি পরিবহনের মাধ্যমে স্থানগত বাধা দূর করেন। আবার, রপ্তানি কাজে অর্থ প্রয়োজন এবং এ কাজে ক্ষতি হওয়ারও ঝুঁকি থাকে। তিনি অর্থগত বাধা ব্যাংকের মাধ্যমে এবং ঝুঁকিগত বাধা মোকাবিলায় বিমা চুক্তি করেন। তার ব্যবসায়ের পণ্যের প্রচার বাড়াতে বিজ্ঞাপন দিতে হয়। এর মাধ্যমে তিনি তথ্যগত বাধা দূর করেন। এসব বাধা মোকাবিলার ফলেই জনাব আরিফের বাণিজ্য কাজ সঠিকভাবে সম্পন্ন হচ্ছে।