1 Answers

সুমন চৌধুরীর শিক্ষার্থীরা তারুণ্যে অবস্থান করছে। তরুণদের বিপর্যয় রোধে পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার ও সমাজের যথাযথ সুষ্ঠু পরিবেশ তরুণদেরকে বিপর্যয় থেকে রখা করতে পারে।

সন্তানের সাথে বাবা-মায়ের বন্ধুত্বপূর্ণ আচরণ, সুষ্ঠ পারিবারিক পরিবেশ, ভাইবোনের সাথে আন্তরিক সম্পর্ক ছেলেমেয়েদের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে। তরুণদের সামনে অনুকরণীয় আদর্শ থাকতে হবে। এতে তারা নিজেদেরকে সেভাবে গড়তে অনুপ্রাণিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নত পরিবেশ, প্রচারমাধ্যমগুলো বিশেষ করে টিভি, সিনেমা, পত্র-পত্রিকাগুলোর গঠনমূলক ভূমিকা তরুণদের সুপথে চালিত করতে উদ্বুদ্ধ করতে পারে। তরুণ সমাজের জন্য খেলাধুলার ব্যবস্থা, সাংস্কৃতিক কর্মকান্ড, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, চিত্তবিনোদনের ব্যবস্থা, সন্ত্রাসমুক্ত সমাজ, ধর্মের প্রতি অনুপ্রেরণা ও মাদকবিরোধী কর্মকাণ্ড তরুণ সমাজকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে। তরুণদের সৃজনশীল ও গঠনমূলক কাজে যেমন-স্কাউট, বিএনসিসি প্রভৃতি সংগঠনের সাথে জড়িত হওয়া উচিত। এতে ব্যক্তিত্ব সুগঠিত হয়। নিজস্ব সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণদের সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

পারিবারিক ও সামাজের যথাযথ ভূমিকাই তরুণদের বিপর্যয় থেকে রক্ষা করতে পারে। তাই এ ব্যাপারে সমাজের সবাইকে সচেতন হতে হবে।

4 views

Related Questions