1 Answers

সুমন চৌধুরীর পর্যবেক্ষণে তরুণদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তরুণ বয়স প্রাপ্ত বয়সের সূচনা এবং মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় একটি শিশুর শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। ফলে সে শারীরিক ও মানসিক পরিপক্কতা অর্জন করে। তারা পূর্ণ বয়স্ক ব্যক্তির মতো প্রতিক্রিয়া করে।

তরুণদের মধ্যে অতাধিক আবেগ প্রবণতা লক্ষ করা যায়। এরা নিজেদের তরুণদের একটি নিশ্চিত ধারণা পোষণ করে। নিজেদের স্বাধীন মসে করায় কারও হস্তক্ষেপ তারা পছন্দ করে না। তরুণ বয়সে মূল্যবোধের পরিবর্তন ঘটে। স্বাধীনভাবে চলার ক্ষেত্রে এবং দায়িত্ব গ্রহণে পরস্পর বিরোধী মনোভাব দেখা যায়। সমস্যা সমাধানে ব্যর্থ হলে এরা বিষন্নাতার ভোগে। অনেক সময় ভয়াবহ পরিণতি ঘটায়। অধ্যাপক সুমন চৌধুর তার শিক্ষার্থীদের মধ্যে অত্যাধিক আবেগ প্রবণতা লক্ষ করেন। অন্নতেই তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্বাধীনভাবে চলাফেরা করার ইচ্ছা এদের মধ্যে প্রবল। এছাড়া যেকোনো সমস্যার সমাধান নিজেই করতে চায়। এ বৈশিষ্ট্যসমূহ তারুণ্যকেই নির্দেশ করে। সুতরাং বলা যায়, সুমন চৌধুরীর পর্যবেক্ষণে তরুণদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

5 views

Related Questions